খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩
advertisement

সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়...

joybanglanewsbangladesh
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়...

সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়...

‘রেখা মানে এক রহস্য, এক ব্যথা, আর এক নারী—যিনি নিজের ছাই থেকে নিজেই জেগে উঠেছেন।’ ভারতীয় লেখক ও সাংবাদিক ইয়াসির ওসমান তাঁর জীবনীগ্রন্থ ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে রেখাকে এভাবেই বর্ণনা করেছেন। রূপ, রটনা, রহস্য আর প্রতিরোধে গড়া এই বলিউড তারকার জীবন নিয়ে লিখেছিলেন তিনি। সেই বইই তুলে ধরেছে এক অচেনা রেখাকে—যিনি আলোতেও ছিলেন, অন্ধকারেও থেকেছেন দীপ্ত। ইয়াসির ওসমানসহ অনেক চলচ্চিত্র সমালোচকের মতে, বলিউডে এমন অনেক তারকা আছেন, যাঁদের জীবন সিনেমার চেয়েও নাটকীয়। কিন্তু রেখা যেন সবকিছুর ঊর্ধ্বে।

গতকাল রাত থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন করে ফিরে এসেছেন রেখা। যেন শুভেচ্ছার বৃষ্টি ঝরেছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। সত্তর পেরিয়েও রেখা যেন ফিরে এলেন নেট–দুনিয়ায়।
অবশ্য ‘ফিরে এলেন’ বললে ভুল হবে। রেখা ছিলেন না কবে? রেখা তো বছরের পর বছর আছেনই—আছেন গল্পগুজবে, আছেন আলোঝলমল কোনো তারকাবহুল সন্ধ্যায় উজ্জ্বল তারকা হয়ে। রেখা নিজেই যেন সব সময় নতুন। তাঁর নামের পাশে ‘চিরসবুজ’ লিখলে একবিন্দুও বাড়াবাড়ি হয় না। যিনি চিত্তহরণ করেন কিশোর, তরুণ, যুবক, প্রৌঢ়, এমনকি বৃদ্ধেরও।‘রেখা মানে এক রহস্য, এক ব্যথা, আর এক নারী—যিনি নিজের ছাই থেকে নিজেই জেগে উঠেছেন।’ ভারতীয় লেখক ও সাংবাদিক ইয়াসির ওসমান তাঁর জীবনীগ্রন্থ ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে রেখাকে এভাবেই বর্ণনা করেছেন। রূপ, রটনা, রহস্য আর প্রতিরোধে গড়া এই বলিউড তারকার জীবন নিয়ে লিখেছিলেন তিনি। সেই বইই তুলে ধরেছে এক অচেনা রেখাকে—যিনি আলোতেও ছিলেন, অন্ধকারেও থেকেছেন দীপ্ত। ইয়াসির ওসমানসহ অনেক চলচ্চিত্র সমালোচকের মতে, বলিউডে এমন অনেক তারকা আছেন, যাঁদের জীবন সিনেমার চেয়েও নাটকীয়। কিন্তু রেখা যেন সবকিছুর ঊর্ধ্বে।

অবশ্য ‘ফিরে এলেন’ বললে ভুল হবে। রেখা ছিলেন না কবে? রেখা তো বছরের পর বছর আছেনই—আছেন গল্পগুজবে, আছেন আলোঝলমল কোনো তারকাবহুল সন্ধ্যায় উজ্জ্বল তারকা হয়ে। রেখা নিজেই যেন সব সময় নতুন। তাঁর নামের পাশে ‘চিরসবুজ’ লিখলে একবিন্দুও বাড়াবাড়ি হয় না। যিনি চিত্তহরণ করেন কিশোর, তরুণ, যুবক, প্রৌঢ়, এমনকি বৃদ্ধেরও।
advertisement
advertisement

ডলারে স্থিতিশীলতা, বাড়ল ইউরো-পাউন্ডের দর: মুদ্রাবাজারের হালচাল

joybanglanewsbangladesh
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডলারে স্থিতিশীলতা, বাড়ল ইউরো-পাউন্ডের দর: মুদ্রাবাজারের হালচাল

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে দেশের মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রার কেনাবেচা চলছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ নানাবিধ কারণে বিগত কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দরে উত্থান-পতন পরিলক্ষিত হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যানুযায়ী, বাজারে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বর্তমানে প্রতি ডলারের গড় বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বাজারে একটি মিশ্র চিত্র দেখা গেছে। এতে ইউরো, পাউন্ড, রুপি ও সিঙ্গাপুরি ডলারের দরবৃদ্ধির প্রমাণ মিলেছে। অন্যদিকে ইউয়ান, ইয়েন এবং অস্ট্রেলীয় ডলারের বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত হারের তুলনায় খোলাবাজারে সাধারণত কিছুটা বাড়তি দরে বৈদেশিক মুদ্রা বিক্রি হয়ে থাকে। আর এ ধরনের বৈদেশিক মুদ্রার মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের খরচের বিষয়টিও সরাসরি ওঠানামা করে।

ইউনিলিভার বাংলাদেশের নতুন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম

joybanglanewsbangladesh
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউনিলিভার বাংলাদেশের নতুন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম

মোহাম্মদ শহীদুল ইসলাম

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের ডিরেক্টর পদে যোগ দিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এই পদায়ন কার্যকর হয়েছে। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা কমিটিরও সদস্য হিসেবে কাজ করবেন। সংশ্লিষ্ট অঙ্গনে বিশ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। কর্মজীবনে জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রণমূলক পরিবেশ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক সমৃদ্ধি আনা, কৌশলগত অংশীজনদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন এবং করপোরেট পরিচিতি আরও উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন।

বর্তমান কর্মস্থলে আসার পূর্বে তিনি সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) পদে কর্মরত ছিলেন এবং সেখানে বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) দায়িত্বও পালন করেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। শিক্ষাগত জীবনে শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে তিনি বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন।

তাঁর এই যোগদান প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, ‘করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে, অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।’

রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

joybanglanewsbangladesh
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

পল্লবীর অগ্নিকাণ্ডের বিষয়ে ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিরামিক রোডে রাস্তার পাশে পার্ক করে রাখা ‘মিরপুর লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে কোনো যাত্রী ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

অপরদিকে মহাখালীর ঘটনা সম্পর্কে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন লাগে। গুলশান থেকে মহাখালীর দিকে আসার সময় চলন্ত বাসটির পেছনের অংশে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হননি। তিনি আরও জানান, শুরুতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে আসেন এবং পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান প্রবেশদ্বারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত বিগত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাহিনীর দুটি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মামলা দায়ের এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। পুলিশের দাবি, এসব কর্মসূচিকে কেন্দ্র করেই রাজধানী ঢাকাসহ দেশের নানা জেলায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা নিশানা করে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।