আদ্-দ্বীন হাসপাতাল ভবন অনুপযোগী, নবজাতক মৃত্যুতে চিকিৎসক-কর্মীদের অবহেলা প্রমাণিত: স্বাস্থ্যমন্ত্রী
BANGLARGORJON
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। ওই দিন ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, তদন্তে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতি এবং নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর দায়িত্বে অবহেলার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, আদ্-দ্বীন হাসপাতালের বর্তমান ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য একেবারেই উপযুক্ত নয়।





আপনার মতামত লিখুন