পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে নাপিতখালী সেতুর নির্মাণকাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ২২ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন সেতুটির জন্য শুধু খাল শাসন বা পাইলিং করেই আর কোনো কাজ এগোয়নি। এরই মধ্যে নির্ধারিত ১৭ মাসের মেয়াদের ৯ মাস পার হয়েছে। বাকি রয়েছে আট মাস। অথচ সেতুর মূল কাজই শুরু হয়নি। বিস্তারিত