মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত তারিখ অনুসারে, ২০২৭ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৫ জানুয়ারি, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। আবেদনের ন্যূনতম যোগ্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি শুক্রবার ইউনিট ‘সি’ (বিজ্ঞান)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরদিন ৬ ফেব্রুয়ারি শনিবার ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) ও ইউনিট ‘এ’ (আর্কিটেকচার)-এর পরীক্ষা নেওয়া হবে। এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান) এবং ২২ জানুয়ারি শুক্রবার ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার)-এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে নতুন সূচি দেওয়া হয়েছে।
এদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক কিংবা দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষা শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ৪ লাখ ২০ হাজার পরীক্ষার্থী এই পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।