খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩
advertisement

নভোথিয়েটারে ১৬ জনের চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ অক্টোবর

joybanglanewsbangladesh
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নভোথিয়েটারে ১৬ জনের চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ অক্টোবর

নভোথিয়েটারে ১৬ জনের চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ অক্টোবর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটার রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ৭টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা আগে (১২/১২/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক) আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদনপত্র সংরক্ষিত আছে।
advertisement
advertisement

ঝড়ো শৈশব পেরিয়ে হলিউড জয়ের গল্প: জন্মদিনে ফিরে দেখা ডেমি মুরের বর্ণাঢ্য জীবন

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঝড়ো শৈশব পেরিয়ে হলিউড জয়ের গল্প: জন্মদিনে ফিরে দেখা ডেমি মুরের বর্ণাঢ্য জীবন

ডেমি মুর। রয়টার্স

জীবনের সায়াহ্নে এসে যখন অনেকের থামার কথা, ঠিক তখনই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সবাইকে চমকে দিয়েছেন ডেমি মুর। নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর ক্যারিয়ার যখন অস্তমিত ভাবা হচ্ছিল, তখনই তিনি নতুন করে আলো ছড়ালেন। টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পাওয়ার পাশাপাশি পিপল সাময়িকীর দৃষ্টিতে ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরীর খেতাবও জিতে নেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এতসব স্বীকৃতি ডেমি নিজেও কখনো কল্পনা করেননি। ১১ নভেম্বর এই তারকার জন্মদিন; এদিন তিনি ৬৪ বছরে পদার্পণ করলেন। তবে ৬২ বছর বয়সেই নতুন করে নিজের অবস্থান জানান দেন তিনি।

১৯৬২ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করা ডেমির শৈশব ছিল নিদারুণ যন্ত্রণাদায়ক। জন্মের পূর্বেই তাঁর পিতা চার্লস ফস্টার হারমন মা ভার্জিনিয়া কিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। মাত্র তিন মাস বয়সে মা দ্বিতীয় বিয়ে করলে সংবাদপত্রের বিজ্ঞাপন কর্মী সৎবাবার সঙ্গে এক শহর থেকে অন্য শহরে ঘুরতে হয় তাঁকে। ১৯৮০ সালে সৎবাবা আত্মহত্যা করেন এবং দাম্পত্য কলহ ও অর্থকষ্টে মায়ের জীবনও মাদকে ডুবে যায়। নিজের আলোড়ন সৃষ্টিকারী আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ ডেমি উল্লেখ করেন, ১৫ বছর বয়সে নিজ বাসাতেই ধর্ষণের শিকার হন তিনি, যার জন্য ধর্ষণকারী তাঁর মাকে ৫০০ ডলার দেওয়ার দাবি করেছিল। সেখানে তিনি মায়ের আত্মহত্যার চেষ্টার কথাও তুলে ধরেন। তবে সব প্রতিকূলতা জয় করে তিনি একসময় হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়ে ওঠেন।

আশির দশকে ফ্রেডি মুরের সঙ্গে তিনটি গান লেখা ও মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার মাধ্যমে শোবিজে ডেমির যাত্রা শুরু। ১৯৮১ সালে প্রাপ্তবয়স্কদের সাময়িকী ‘উ!’-এর প্রচ্ছদে নগ্ন হয়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেন; তখন তাঁর বয়স ১৬ হলেও নিজেকে ১৮ বছর দাবি করেছিলেন। একই বছর ‘চয়েসেজ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। পরবর্তীতে ‘দ্য সেভেন্থ সাইন’ এবং রবার্ট ডি নিরো ও শন পেনের সাথে ‘উই আর নো অ্যাঞ্জেলস’-এর মতো কাজের মাধ্যমে তিনি পরিচিতি পান। ১৯৯০-এর দশকে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। ১৯৯৬ সালে ‘স্ট্রিপটিজ’ ছবির জন্য তিনি রেকর্ড ১ কোটি ২৫ লাখ ডলার (১২৫ কোটি টাকারও বেশি) পারিশ্রমিক নেন। সেই সময় তাঁর স্বামী ব্রুস উইলিসও ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। যদিও ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’ কিংবা ‘ডিসক্লোজার’-এর চেয়ে মানুষ তাঁকে ‘স্ট্রিপটিজ’-এর আবেদনময়ী রূপেই বেশি মনে রেখেছে। এ নিয়ে গত বছর দ্য নিউ ইয়র্ক টাইমসের পডকাস্টে অভিনেত্রী আক্ষেপ করে জানান, লোভনীয় প্রস্তাবটি গ্রহণ করলেও সেখানে শরীরের প্রদর্শনীই মুখ্য ছিল ভেবে তিনি এখন লজ্জিত।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সাহসী পদক্ষেপ নিয়েও সবসময় আলোচনায় ছিলেন ডেমি। ১৯৯১ সালের আগস্টে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকীর জন্য নগ্ন ফটোশুট করে তিনি বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তোলেন; যা কেউ শালীনতাবিরোধী আবার কেউ নারীর শক্তির প্রতীক হিসেবে মূল্যায়ন করেন। পরের বছর ১৯৯২ সালে বডি পেইন্ট করিয়ে একই সাময়িকীর প্রচ্ছদে শৈল্পিক পোজ দিয়ে প্রশংসিত হন। প্রেমের ক্ষেত্রে ১৯৮১ সালে সঙ্গীতশিল্পী ফ্রেডি মুরকে বিয়ে করেন তিনি (বিচ্ছেদ ১৯৮৫ সালে) এবং তাঁর পদবি গ্রহণ করেন। অভিনেতা-নির্মাতা টিমোথি হাটনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে সেই সংসার ভাঙে। এরপর অভিনেতা এমিলিও এস্তেভেজের সঙ্গে বাগ্‌দান হলেও ১৯৮৬ সালের ৬ ডিসেম্বরের নির্ধারিত বিয়ের ঠিক আগে তা ভেঙে যায়। পরে ১৯৮৭ সালে অভিনেতা ব্রুস উইলিসের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন এবং তাঁদের কোল আলো করে আসে তিন কন্যা—রুমার, স্কাউট ও তালুলাহ। ২০০০ সালের ১৮ অক্টোবর ১৩ বছরের দাম্পত্যের অবসান ঘটলেও সন্তানদের খাতিরে তাঁদের বন্ধুত্ব বজায় থাকে। পরবর্তীতে ২০০৫ সালে বয়সে তরুণ অ্যাশটন কুচারকে বিয়ে করেন ডেমি; ২০১১ সালে বিচ্ছেদ হয়ে ২০১৩ সালে তা চূড়ান্ত রূপ পায়।

চলতি শতকে কিছুটা আড়ালে চলে গেলেও ২০২৪ সালের বডি হরর ছবি ‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে ডেমির। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবারের মতো এ ছবির সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন তিনি; স্বীকৃতি আসে ক্রিটিকস চয়েজ ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড থেকেও। পাশাপাশি অস্কারের মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত পুরস্কারটি যায় ‘আনোরা’ ছবির মাইকি ম্যাডিসনের ঝুলিতে। এ নিয়ে আক্ষেপহীন ডেমি টাইম সামিটে জানান, যোগ্য হিসেবেই পুরস্কারটি পেয়েছেন ম্যাডিসন। সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে পিপল সাময়িকীকে তিনি বলেন, ফুলের মতো মানুষের ক্ষেত্রেও ইতিবাচকতা ও মৌলিকত্বের মাঝেই সৌন্দর্য নিহিত। এছাড়া এল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বয়সকে একটি উপহার উল্লেখ করে তিনি জানান, সময়ের গুণগত মান বাড়িয়ে ভালো থাকাই আসল। ২০২৫ সালের গোল্ডেন গ্লোব মঞ্চে তিনি স্মরণ করিয়ে দেন, নিজেকে অন্যের মাপকাঠিতে বিচার না করলেই নিজের সঠিক মূল্যায়ন সম্ভব।

বর্তমানে ৬৪ বছর বয়সেও সমান সক্রিয় ডেমি টেলর শেরিডানের আলোচিত সিরিজ ‘ল্যান্ডম্যান’-এর ক্যামি মিলার চরিত্রে কাজ করছেন, যার তৃতীয় মৌসুম নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। বুটস রাইলির ছবি ‘আই লাভ বুস্টার্স’-এ ক্রিস্টি স্মিথ নামের ক্ষমতাবান ফ্যাশন কর্মকর্তার ভূমিকায় কেকে পামার, নাওমি অ্যাকি, টেইলর পেইজ ও ডন চিডলের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়া ডেভিড ওয়েইলের পরিচালনায় নিউইয়র্কের অভিজাত রেস্তোরাঁকেন্দ্রিক থ্রিলার ‘টাইরান্ট’-এ শার্লিজ থেরন ও জুলিয়া গার্নারের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেলিব্রিটি নেট ওর্থ-এর ২০২৬ সালের ১ অক্টোবরের তথ্যমতে, অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়ের মাধ্যমে অর্জিত ডেমি মুরের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ২ হাজার ৪০০ কোটি টাকা। তথ্যসূত্র: টাইম সাময়িকী, পিপলডটকম, ভ্যারাইটি ও দ্য টক।

আগামী দশকের জাতীয় অগ্রগতিতে জনমিতিক রূপান্তরকে মূল ভিত্তি করার তাগিদ

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আগামী দশকের জাতীয় অগ্রগতিতে জনমিতিক রূপান্তরকে মূল ভিত্তি করার তাগিদ

মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ভৌগোলিক আয়তনে বিশ্বে ৯৩তম এবং এশিয়ায় ২৬তম হলেও প্রায় ১৮ কোটি মানুষের আবাসস্থল বাংলাদেশ বর্তমানে পৃথিবীর অষ্টম জনবহুল দেশ। উচ্চ জনঘনত্বের এই দেশে জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নের দায়িত্বে যুক্ত রয়েছে সরকারের ২৮টি মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতা পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশের জনমিতিক লভ্যাংশ অর্জনের কৌশল নিয়ে একটি গবেষণা সম্পাদন করেছেন। এই গবেষণার প্রেক্ষাপট তুলে ধরে বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যুহার কমে জনমিতিক রূপান্তরের তৃতীয় ধাপে পৌঁছানোয় বাংলাদেশে যে অনুকূল বয়সকাঠামো সৃষ্টি হয়েছে, তাতে ২০৩৬ সাল পর্যন্ত নির্ভরশীলতার হার সবচেয়ে ইতিবাচক থাকবে এবং এটিই হবে প্রথম জনমিতিক লভ্যাংশ পাওয়ার উপযুক্ত সময়।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০৩৬ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছাবে। সে সময় ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী চূড়ান্ত পর্যায়ে উন্নীত হবে, যার পরিমাণ দাঁড়াবে মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ বা প্রায় সাড়ে ১১ কোটি মানুষ। ফলে নির্ভরশীলতার হার সর্বনিম্ন সীমায় নামবে। তবে এই বিপুল যুব ও কর্মক্ষম জনগোষ্ঠীকে গুণগত শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি ও ডিজিটাল দক্ষতা এবং উপযুক্ত কর্মসংস্থানে যুক্ত করা না গেলে তা জনমিতিক বোঝায় পরিণত হয়ে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। মানবসম্পদ তৈরিতে চীনের মতো শিক্ষা, স্বাস্থ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে দীর্ঘমেয়াদি ও উৎপাদনশীল বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশে বার্ধক্যমুখী মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষের বয়স ৬৫ বছর বা তদূর্ধ্ব। ২০২৭ সালেই বাংলাদেশ ‘এইজিং সোসাইটি’ বা বয়োবৃদ্ধ সমাজের স্তরে প্রবেশ করবে। পরবর্তীতে ২০৩৬ সাল নাগাদ ৬০ বছরের বেশি বয়সী মানুষ হবে ১২ দশমিক ২৬ শতাংশের বেশি এবং ৬৫ বছরের ঊর্ধ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮ দশমিক ৫২ শতাংশে। এই বাস্তবতায় দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ নিশ্চিত করতে এবং প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় পেনশন, দীর্ঘমেয়াদি সেবা, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা ও টেকসই সামাজিক সুরক্ষাবলয় এখনই গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে।

গবেষকেরা আগামী দশকের জন্য তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন—দক্ষ মানবসম্পদের সফল ব্যবহারে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দক্ষতার ঘাটতি ও অপরিকল্পিত নগরায়ণে অসম অগ্রগতি, অথবা কর্মহীনতা ও জলবায়ুজনিত স্থানান্তরের চাপে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাল্যবিয়ে রোধ, কিশোরী মাতৃত্ব হ্রাস, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রজননস্বাস্থ্য সেবার প্রসার এবং নির্ভুল উপাত্তভিত্তিক পরিকল্পনা প্রণয়নকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বাজেটে জনমিতিক বিশ্লেষণকে যুক্ত করে জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার সুপারিশ করা হয়।

রাহুল গান্ধীর জন্মের আগেই ঘটেছিল প্রথম সন্তানের মৃত্যু, আত্মকথায় অজানা শোকগাথা তুলে ধরলেন সোনিয়া

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাহুল গান্ধীর জন্মের আগেই ঘটেছিল প্রথম সন্তানের মৃত্যু, আত্মকথায় অজানা শোকগাথা তুলে ধরলেন সোনিয়া

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

‘অনেকেই আমাদের কথা লিখেছে, এবার আমি আমাদের কাহিনি শোনাব’—এই অঙ্গীকার ব্যক্ত করে নিজের স্মৃতিকথায় এক গভীর ব্যক্তিগত বেদনার কথা সামনে এনেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর এই আত্মকথায় নরেন্দ্র মোদির চোখাচোখি এড়িয়ে যাওয়া কিংবা ২০১০ সালে প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনার মতো রাজনৈতিক প্রসঙ্গের পাশাপাশি উঠে এসেছে এক হৃদয়বিদারক অধ্যায়। অনেকেরই অজানা যে, রাহুল গান্ধীর জন্মের আগে সোনিয়া এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু জন্মের পরের দিনই নবজাতকটি পৃথিবী থেকে বিদায় নেয়।

১৯৬৮ সালের ১৩ জানুয়ারি রাজীব গান্ধীকে বিয়ে করার উদ্দেশে দিল্লিতে পৌঁছান সোনিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজীব, তাঁর ভাই সঞ্জয় গান্ধী এবং পারিবারিক বন্ধু অমিতাভ বচ্চন। বিমানবন্দর থেকে সোনিয়াকে নেওয়া হয় ১৩, উইলিংডন ক্রেসেন্টের সরকারি বাংলোয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুপারিশে ১৯৬৬ সালে রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন কর্তৃক ছয় বছরের জন্য রাজ্যসভায় মনোনীত হওয়া বিশিষ্ট হিন্দি কবি হরিবনশরাই বচ্চনের নামে বাড়িটি বরাদ্দ ছিল। বিয়ের পূর্বে ইন্দিরা গান্ধী হবু পুত্রবধূকে নিজের বাসভবনে কিংবা কোনো হোটেলে রাখতে না চাওয়ায় নেহরুর ঘনিষ্ঠ বন্ধু হরিবনশরাইয়ের বাড়িতেই তাঁর থাকার ব্যবস্থা হয়, যাঁর ছেলে অমিতাভ ছিলেন রাজীবের ছেলেবেলার সঙ্গী। এর পরের মাসেই, অর্থাৎ ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীব ও সোনিয়ার বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পরের বছরই অন্তঃসত্ত্বা হন সোনিয়া। আনন্দিত ইন্দিরা গান্ধী এক পরিচিতজনকে চিঠি লিখে নবজাতকের জন্য সবচেয়ে নরম মসলিন জোগাড় করতে বলেন এবং পাঁচ পরত মসলিনের কাপড়ে শিশুর ন্যাপি তৈরির নির্দেশ দেন দর্জিকে। ইন্দিরার কড়া তত্ত্বাবধানে সোনিয়াকে প্রতিদিন এক গ্লাস দুধ ও সপ্তাহে তিন দিন পালংশাক খেতে হতো, পাশাপাশি চলত শরীরচর্চা ও হাঁটা। পালংশাক অপছন্দ করায় সোনিয়া প্রতি ঢোকের সঙ্গে জল খেতেন এবং দুধের সঙ্গে মেশাতেন কফি। তবে সপ্তম মাসে হঠাৎ পেটে মৃদু যন্ত্রণা শুরু হলে চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেন। কিন্তু ব্যথা তীব্র হওয়ায় পরের দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ নির্দিষ্ট হাসপাতালের নাম উল্লেখ না থাকলেও জানা যায়, ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। শিশুকে ইনকিউবেটরে স্থানান্তরের সময় তাঁর প্রথম কান্নার আওয়াজ পেয়েছিলেন সোনিয়া। পরবর্তী সময়ে স্বামী রাজীবের সঙ্গে ছেলেকে দেখার মুহূর্তটি স্মরণ করে সোনিয়া লিখেছেন, ‘এইটুকুন শিশু, মাথাভর্তি ঘন কালো চুল, আঙুলগুলো সরু ও লম্বা। রাজীব আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে ছিল। আমরা দুজনে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলাম।’ কিন্তু চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পরদিন ভোর সাড়ে ৬টায় শিশুটি শেষনিশ্বাস ত্যাগ করে। রাজীবের কাছ থেকে এই মর্মান্তিক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন সোনিয়া। খবর পেয়ে রাত সাড়ে ১১টায় সফর সংক্ষিপ্ত করে চোখভরা জল নিয়ে হাসপাতালে ছুটে আসেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। হাসপাতালে এসে দেবর সঞ্জয় গান্ধীও মজার কথাবার্তা ও ধাঁধা শুনিয়ে ভাবির মন ভালো করার প্রয়াস চালান এবং সোনিয়ার প্রিয় অড়হর ডালের গাছ কেমন হয় তা দেখাতে খেত থেকে এক গোছা সবুজ গাছ তুলে আনেন।

পরিবারের সদস্যরা নবজাতকের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার পক্ষপাতী হলেও সোনিয়া তাতে তীব্র আপত্তি জানান। পূর্বে ওখলা ব্যারেজে যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখার স্মৃতি তাঁকে তাড়া করে ফিরছিল। ফলে রাজীব, সোনিয়া ও সঞ্জয় মিলে বিকল্প সিদ্ধান্ত নেন। দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে অবস্থিত গান্ধী পরিবারের খামারবাড়িতে, যেখানে প্রতি রবিবার তাঁরা জওহরলাল নেহরুর পুরোনো অ্যাম্বাসেডরে চড়ে যেতেন, সেখানেই তাকে সমাহিত করার ব্যবস্থা হয়। রাজীব-সঞ্জয়ের বাবা ফিরোজ গান্ধীর লাগানো নানা ফুলগাছ ও সীমানাপ্রাচীরের পাশের গোলাপি বোগেনভিলার নিচে চিরতরে শুইয়ে দেওয়া হয় তাঁদের প্রথম সন্তানকে। পরবর্তীতে খামারবাড়িতে গেলে তাঁরা সেই বোগেনভিলার মাটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সন্তান হারানোর এই ক্ষত না শুকাতেই রাজনৈতিক বিদ্বেষের শিকার হতে হয় তাঁদের। একটি বিরোধী রাজনৈতিক পত্রিকায় অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে লেখা হয়, ইন্দিরা গান্ধী এক ‘জারজ সন্তানের দাদি হওয়ার’ চেষ্টায় ব্যর্থ হয়েছেন। এমন নিষ্ঠুরতায় ভেঙে পড়া সোনিয়াকে রাজীব গান্ধী সান্ত্বনা দিয়ে বুঝিয়েছিলেন যে, গান্ধীদের পরিবারকে কালিমালিপ্ত করতেই এসব ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়, যা উপেক্ষা করেই তাঁদের সামনে এগোতে হবে।