মোঃ জাহাঙ্গীর হাসান
প্রকাশ : Mar 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা উত্তরের পথে পথে ভোগান্তি,দুটি ট্রেনের শিডিউল বিপর্যয়

পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার। ঈদ সামনে রেখে এরই মধ্যে অনেকে ঢাকা ছেড়েছেন। এখন শেষ মুহূর্তেও সড়ক, রেল ও নৌপথে গ্রামে যাচ্ছেন মানুষ। আজ বৃহস্পতিবার এই তিন পথেই ছিল যাত্রীদের ভোগান্তি। কিছু সড়কে ছিল দীর্ঘ যানজট, বিভিন্ন রুটে ঘরমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করা হয়।

আজ সবচেয়ে বেশি ভোগান্তি ছিল উত্তরবঙ্গের যাত্রীদের। যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হওয়ায় গতকাল ভোরে সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় উত্তরের হাজারো যাত্রীকে। তবে বিকেলের দিকে যানজট কমে আসে।

রেলপথে ঈদযাত্রাও আজ স্বস্তিকর ছিল না। একতা এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুটি যথাক্রমে সাত ঘণ্টা ও পাঁচ ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। যাত্রীদের কেউ দাঁড়িয়ে, কেউ বেঞ্চে বসে, আবার কেউ ব্যাগপত্রে ভর দিয়ে অপেক্ষা করেন ট্রেনের জন্য।


পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকেই ছিল দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ। বিকেলের দিকে এই চাপ আরও বেড়ে যায়।

ঈদ ঘিরে জনসমাগমস্থল, ঈদগাহ, বাস-রেল-লঞ্চ টার্মিনালসহ সারা দেশে গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ ব্যবস্থার মধ্যেও সড়কে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ছাড়া কিছু অপরাধের ঘটনা মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি করেছে। রাজধানীর উত্তরায় ঈদের কেনাকাটা করতে বের হয়ে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মুক্তা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু এবং খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই ঘটেছে আজ একই দিনে।

লেন একমুখী করায় কমল যানজট
যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হওয়ায় আজ ভোরে সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টা ৪০ মিনিট থেকে সোয়া ১টা পর্যন্ত সেতু একমুখী (ওয়ানওয়ে) করে দুই লেন দিয়ে যানবাহন উত্তরবঙ্গের দিকে পার করানো হয়। এতে বিকেলের দিকে যানজট অনেকটা কমে আসে। অবশ্য উত্তরবঙ্গগামী লেনে যানজট থাকলেও ঢাকামুখী লেন পুরোপুরি ফাঁকা ছিল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকা ।

গতকাল বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়, চক্রবর্তী এলাকা হয়ে নবীনগর সড়ক এবং চন্দ্রা-কোনাবাড়ী অংশেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। বুধবার বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে যানবাহনের গতি কমে যায় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও যানবাহনের ধীরগতি ও থেমে থেমে চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে উত্তরবঙ্গগামী যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকেই সময়মতো বাস না পেয়ে ট্রাক ও পিকআপে ঝুঁকি নিয়ে রওনা হন। অতিরিক্ত ভাড়ার অভিযোগও করেন অনেকে। তবে বিকেলের পর চিত্র বদলাতে শুরু করে। যানবাহনের চাপ কমে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট দ্রুত কমে আসে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী সেতু এলাকায় রাজশাহীগামী বাসের চালক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটায় ঢাকা থেকে রওনা হয়ে সাড়ে পাঁচ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। সাভার ও চন্দ্রা এলাকায় দীর্ঘ সময় যানজটে পড়তে হয়েছে। তারপর আর কোথাও থেমে থাকতে হয়নি, তবে খুব ধীরগতিতে চলতে হয়েছে।

এভাবে দিনভর ভোগান্তি নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। তবে বিকেলের পর যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসে।

সড়কপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে উপজেলার ইছাপুর পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে গতকাল সকাল থেকে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ঘরমুখী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সংশ্লিষ্টদের ধারণা, মহাসড়কের পেন্নাই অংশে দুই লেনের মধ্যে এক লেনে সংস্কারকাজ শুরু করার কারণে যানজটের সৃষ্টি হয়।
যমুনা সেতুর পশ্চিম পারে টোলপ্লাজার সবগুলো বুথ বন্ধ করে দেওয়ায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা, সয়দাবাদ, সিরাজগঞ্জ। 

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদযাত্রায় আজ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষের চাপ বাড়ে। ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হতে ঘাট এলাকায় যান অসংখ্য যাত্রী। তবে এবার ঘাট এলাকায় যাত্রীদের তেমন ভোগান্তি নেই। ঘাটে আসার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে যাত্রীবাহী বাসগুলো ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে।

ট্রেনে ভোগান্তি
নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল আজ ৬টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায় বেলা ১১টা ৪৫ মিনিটে। ফলে ট্রেনটিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনটির ছাদেও হাজার হাজার যাত্রী।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি সাত ঘণ্টা দেরিতে বিকেলে ছেড়ে যায়। দুই ট্রেনের শিডিউল (সময়সূচি) বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন ঘরমুখী হাজারো মানুষ।
কমলাপুর রেলওয়ে স্টেশন বাইরে–ভেতরে যাত্রীদের উপচে পড়া ভিড়।

এই শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে কমলাপুর রেলস্টেশনে গিয়ে তিনি বলেন, গত বুধবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি কোচ বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার কারণে এই শিডিউল বিপর্যয় ঘটেছে।

শিডিউল বিপর্যয়ে ভোগান্তির পাশাপাশি গতকাল কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়ও ছিল বেশি। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে কেউ বিলম্বিত ট্রেনের যাত্রী, আবার কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই এসে অবস্থান নেন নির্দিষ্ট প্ল্যাটফর্মে, যাতে কোনোভাবেই ট্রেন মিস না হয়।
পরিবারের সঙ্গে ঈদ করতে লঞ্চে উঠছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল।

নারায়ণগঞ্জে বাসের সংকট
ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে আজ বাসসংকটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখী যাত্রীদের। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালের দিকে শত শত যাত্রীকে পরিবহন কাউন্টারগুলোয়‌ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। টিকিট পাওয়া যাচ্ছিল না। আবার অনেক কাউন্টারে নির্ধারিত সময়ে গাড়ি পাওয়া যাচ্ছিল না।
ঈদে বাড়ি ফিরতে পরিবহন কাউন্টারগুলোতে‌ যাত্রীদের অপেক্ষা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায়..

অবশ্য সকালের পর থেকে লোকাল লক্কড়ঝক্কড় বাসগুলো ভৈরবসহ বিভিন্ন দূরপাল্লার রুটে চলাচল করতে শুরু করে। এসব বাসের অধিকাংশই ফিটনেসবিহীন এবং মহাসড়কে চলাচলের উপযোগী নয়। তবু ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ ও বেশি মুনাফার আশায় ঝুঁকি নিয়ে দূরযাত্রায় নামানো হয়।

নারায়ণগঞ্জ-মেঘনাঘাট রুটে চলাচলকারী বোরাক পরিবহনের বাসগুলোকে ভৈরব রুটে যাত্রী পরিবহন করতে দেখা যায়। এই পরিবহনের একটি বাসের চালক সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে যানবাহনের সংকট ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় তাঁরা ভৈরব রুটের যাত্রী পরিবহন করছেন। ভৈরবগামী যাত্রীদের কাছ থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। অথচ এই গন্তব্যে স্বাভাবিক সময়ে ভাড়া প্রায় ১০০ টাকা।

আজ সকাল সোয়া ৯টা পর্যন্ত সাইনবোর্ড এলাকার কাউন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস ছেড়ে যায়। অনেক যাত্রী কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু গাড়ি পাচ্ছিলেন না। কাউন্টারের দায়িত্বে থাকা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, তিনটি গাড়ি ছেড়ে গেলেও একটি সিটও পাওয়া যায়নি। ঈদ উপলক্ষে ৫০ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

বাসের সংকট ও যাত্রীদের ভোগান্তির সুযোগে নারায়ণগঞ্জে অনেক পরিবহন যাত্রীদের কাছ থেকে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করে। যাত্রীপ্রতি ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা বেশি নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

5

আলহাজ্ব সালমান ওমর রুবেল-কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করল কো-অপা

6

আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য

10

কতটা বেশি ভাড়া নিলে বাড়তি ভাড়া নেওয়া বলা যায়?

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20