মোঃ জাহাঙ্গীর হাসান
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মহানগর তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল

মারুফ হোসেন :-জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক জাতীয়তাবাদী তাঁতি দল-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬  বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো কার্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা এনামুল হক লিটন আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক লিটন আকন্দ সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে মহানগর তাঁতি দলের সাহসী ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,“নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাঁতীদল মাঠপর্যায়ে যে ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছে, তা সত্যিই অনুকরণীয়। অনেক অঙ্গ সংগঠনের তুলনায় তাঁতীদল অধিক সংগঠিত ও কার্যকর ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দলীয় আদর্শের প্রতি অটল অবস্থান ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে দলকে আরও শক্তিশালী করবে। মেয়র পদে মনোনয়নের জোর দাবি জানিয়ে সভাপতির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন, আগামীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এনামুল হক লিটন আকন্দকে দলীয় মনোনয়ন দেওয়া হলে দল ঐক্যবদ্ধভাবে বিজয় নিশ্চিত করতে সক্ষম হবে।তিনি বলেন,“লিটন আকন্দ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। তাঁর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আরও সুসংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

 অন্যান্য বক্তাদের বক্তব্য ছিল চিওাকর্ষক।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল হক। তিনি সংগঠনের অতীত ঐতিহ্য, আন্দোলন-সংগ্রামের ইতিহাস এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মমিনুল হক। তাঁর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও গতিশীল।

দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতআলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়।এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়।নেতা কর্মী, জনসাধারণ ও সাংবাদিকদের উপস্থিতিতে ও সার্বিক পরিবেশ ছিল আনন্দমুখর। 

অনুষ্ঠানে মহানগর তাঁতি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি কাভার করেন।পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর। 
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উচ্ছ্বাস সংগঠনের শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটায়। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন মহানগর তাঁতি দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা ও প্রেরণা যোগাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান, নোরা–সঞ্জয়ের বিরুদ্ধে সমন

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

মেয়ের চক্রান্তে ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: সংবাদ সম্মেলন

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

পরিকল্পিত ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে “চেষ্টা”-র ঈদ উপহার বিতরণ: মানবতার

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে অগ্নিকাণ্

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20