খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩
advertisement

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ

উপমহাদেশের নন্দিত ও কালজয়ী সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। সুরের ভুবনে এক কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে তিনি সুপরিচিত।

advertisement
advertisement

রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

পল্লবীর অগ্নিকাণ্ডের বিষয়ে ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিরামিক রোডে রাস্তার পাশে পার্ক করে রাখা ‘মিরপুর লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে কোনো যাত্রী ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

অপরদিকে মহাখালীর ঘটনা সম্পর্কে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন লাগে। গুলশান থেকে মহাখালীর দিকে আসার সময় চলন্ত বাসটির পেছনের অংশে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হননি। তিনি আরও জানান, শুরুতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে আসেন এবং পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান প্রবেশদ্বারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত বিগত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাহিনীর দুটি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মামলা দায়ের এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। পুলিশের দাবি, এসব কর্মসূচিকে কেন্দ্র করেই রাজধানী ঢাকাসহ দেশের নানা জেলায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা নিশানা করে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেল বর্ষসেরা ১০ শাখা

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেল বর্ষসেরা ১০ শাখা

ভৈরব বন্ধুসভা।

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ এই মূলমন্ত্রকে ধারণ করে উদযাপিত হলো প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে দেশের ৮৬টি বন্ধুসভার সক্রিয় কর্মী, প্রাক্তন সদস্য, শুভানুধ্যায়ী, প্রথম আলোর সংবাদকর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলিয়ে মোট ১ হাজার ১৫০ জন সমবেত হন। ১৩ নভেম্বর ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের মোহনা হয়ে পুনরায় সদরঘাট রুটে নৌভ্রমণের মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মীর হোসেন।

বাৎসরিক সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ চারটি ভিন্ন বিভাগে মোট ৪০টি বন্ধুসভাকে সেরা শাখার সম্মাননা প্রদান করা হয়। এর মাঝে শীর্ষস্থান অর্জনকারী ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভা হিসেবে পুরস্কৃত হয়েছে ভৈরব, নোয়াখালী, জামালপুর, সিলেট, রংপুর, চট্টগ্রাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর এবং খুলনা বন্ধুসভা।

উৎসবমুখর এ সম্মেলনে সহযোগী হিসেবে যুক্ত ছিল প্রবাসী পল্লী গ্রুপ। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে স্পনসর পার্টনারদের মধ্যে বিউটি পার্টনার স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং চকলেট পার্টনার ছিল কেয়ার নিউট্রিশন লিমিটেড।

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, নতুন ‘বন্ড গার্ল’ হওয়ার দৌড়ে এগিয়ে সাত অভিনেত্রী

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, নতুন ‘বন্ড গার্ল’ হওয়ার দৌড়ে এগিয়ে সাত অভিনেত্রী

দারুণ ফিটনেস সিডনি সুইনির। এর আগে করেছেন ক্রিস্টি সিনেমায় বক্সারের চরিত্র। সেজন্য ওজনও ঝরিয়েছিলেন ৩০ পাউন্ড

অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে পরবর্তী জেমস বন্ড হিসেবে ৪০ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করেছে। নতুন এই কিস্তিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ, চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট এবং প্রযোজকের দায়িত্বে রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। নতুন বন্ডের আগমনের খবরের পাশাপাশি এখন দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে তাঁর বিপরীতে কে হচ্ছেন প্রথম ‘বন্ড গার্ল’। অতীতে উরসুলা আন্দ্রেস, ডায়ানা রিগ, অনার ব্ল্যাকম্যান, মিশেল ইয়ো, ইভা গ্রিন এবং লেয়া সেদুর মতো অভিনেত্রীরা এই সিরিজে স্মরণীয় নারী চরিত্রে নিজেদের মেলে ধরেছেন। তবে সময়ের ধারায় এই চরিত্রটি এখন আরও স্বাবলম্বী ও বলিষ্ঠ ‘বন্ড ওম্যান’ হিসেবে ধরা দেওয়ার প্রত্যাশা জাগিয়েছে। প্যাটিনসনের সঙ্গে পর্দায় জুটি বাঁধার সম্ভাব্য তারকাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ভ্যারাইটি, যার ফ্যাশন ও স্টাইলে এগিয়ে থাকা শীর্ষ সাতজনকে নিয়েই মূলত আলোচনা।

সেই তালিকায় প্রথমেই রয়েছেন অসাধারণ ফিটনেসের অধিকারী সিডনি সুইনি, যিনি ‘ক্রিস্টি’ চলচ্চিত্রে বক্সারের চরিত্রের খাতিরে ৩০ পাউন্ড ওজন কমিয়ে চমক দেখিয়েছিলেন। তালিকায় আরও আছেন ‘ইউফোরিয়া’ সিরিজ খ্যাত হান্টার শেফার, যাঁর দৃঢ় ও স্বতন্ত্র সৌন্দর্য বন্ড গার্লের চরিত্রের জন্য একদম মানানসই। এই বছর প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া আকর্ষণীয় ডিভা জেন্ডায়াকেও চরিত্রটিতে দারুণ মানাবে। এ ছাড়া ধারালো শারীরিক গড়ন ও আকর্ষণীয় চেহারার ‘বার্বি’ খ্যাত মার্গো রবিও হতে পারেন এই ভূমিকার অন্যতম শক্তিশালী প্রতিযোগী।

তালিকায় আরও জায়গা পেয়েছেন ফাইট কোরিওগ্রাফিতে দক্ষ ফ্লোরেন্স পিউ, যিনি ইতিমধ্যে প্যাটিনসনের সঙ্গে ‘ডিউন থ্রি’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। অন্যদিকে ‘ফেমে ফ্যাটাল’ হিসেবে পরিচিত অত্যন্ত আবেদনময়ী অভিনেত্রী এড্রিয়া আরজোনা এর মধ্যেই ছয়টি অ্যাকশন সিনেমায় অভিনয় করে নিজের সক্ষমতা দেখিয়েছেন। পাশাপাশি, বন্ডের ভিডিও গেমে কাজ করা চমৎকার পর্দা উপস্থিতির অভিনেত্রী জেমা চ্যানও রয়েছেন এই আলোচনায়। (ছবি: ইন্সটাগ্রাম)