খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩
advertisement

ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল

সজীব রাজভর বিপিন
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় মিছিল শেষে ধামইরহাট উপজেলায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধামইরহাট উপজেলা শাখা ও পৌর শাখার  আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় মিছিল শেষে ধামইরহাট উপজেলায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ধামইরহাট উপজেলা শাখার  যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্তে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরাফাত রহমান অভি প্রমূখ বক্তব্য প্রদান করেন।
advertisement
advertisement

খুলনার আইনশৃঙ্খলা অবনতি ও এলপিজির লাগামহীন দাম বৃদ্ধি নিয়ে সংসদে জামায়াত এমপিদের ক্ষোভ

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
খুলনার আইনশৃঙ্খলা অবনতি ও এলপিজির লাগামহীন দাম বৃদ্ধি নিয়ে সংসদে জামায়াত এমপিদের ক্ষোভ

সংসদ অধিবেশন

খুলনা বর্তমানে একটি মৃত নগরীর রূপ নিয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন। মঙ্গলবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, খুলনা মহানগরী ও আশপাশের অঞ্চলে মাদক, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো অপরাধ নিয়মিত ঘটছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জোড়া হত্যাকাণ্ডের শিকার হন দুজন এবং পুলিশের মহাপরিদর্শকের সফরকালে চাঁদা না পেয়ে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় দোকানপাট বন্ধ রাখছেন এবং আতঙ্কে সাধারণ মানুষ থানায় নালিশ পর্যন্ত করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার কথা তুলে ধরে খুলনাবাসীর সুরক্ষায় তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে কোনো ধরনের আগাম বিজ্ঞপ্তি ছাড়াই এলপি গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধি নিয়ে অধিবেশনে ক্ষোভ উগরে দেন ঢাকা-৫ আসনের জামায়াত দলীয় এমপি মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের মধ্যেই চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ছয় দফা গ্যাসের দাম বাড়ানো হলো। ১২ কেজি সিলিন্ডারের সরকারি দর ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকায়। পাইপলাইনে গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে এবং রান্নার জন্য অতিরিক্ত অর্থ দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে উল্লেখ করে তিনি বারবার দাম বাড়ানোর কারণ দেশবাসীর সামনে ব্যাখ্যা করার দাবি জানান।

একই বিষয়ে শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম সংসদে জানান, বিগত ১০ মাসের ব্যবধানে এলপিজির মূল্য বৃদ্ধি পেয়েছে ৭৫৪ টাকা। সরকারিভাবে দাম বেঁধে দেওয়া সত্ত্বেও ক্রেতারা সেই সুবিধাপ্রাপ্ত হচ্ছেন না। নিজের বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, গত মাসে তাঁর নিজের বাসাবাড়ির জন্য ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ৬০০ টাকায় সংগ্রহ করতে হয়েছে, যা সরকারি দামের তুলনায় ৫৪০ টাকা বেশি। শেরপুরের সাধারণ ভোক্তাদের সিলিন্ডারপ্রতি অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা গুনতে হচ্ছে জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেশের অভ্যন্তরে নির্ধারিত দর বাস্তবায়নে সরকার কেন ব্যর্থ হচ্ছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি

joybanglanewsbangladesh
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৯টি পৃথক ক্যাটাগরিতে মোট ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতন কাঠামো অনুসারে পারিশ্রমিক পাবেন এবং এই চুক্তির মেয়াদ হবে ৪ থেকে ৯ মাস।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে মাস্টার পদে ৪ জন, চিফ ইঞ্জিনিয়ার পদে ৪ জন, চিফ অফিসার পদে ৪ জন, সেকেন্ড ইঞ্জিনিয়ার পদে ৪ জন, থার্ড ইঞ্জিনিয়ার পদে ৪ জন এবং সেকেন্ড অফিসার পদে ৪ জন নেওয়া হবে। এ ছাড়া থার্ড অফিসার/জুনিয়র অফিসার পদে ৫ জন, ৪র্থ ইঞ্জিনিয়ার/জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৫ জন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/জুনিয়র ইটিও পদে ৫ জন নিয়োগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে কিংবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ডাকযোগে পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, শিল্প পার্সোনেল বিভাগ, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, পোস্ট বক্স নং-৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম। ই-মেইলে আবেদন পাঠাতে হবে gm-spd@bsc.gov.bd ঠিকানায় এবং অনুলিপি (CC) দিতে হবে mdsec@bsc.gov.bd ঠিকানায়। আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানা যাবে।

কোরআনে মানবভ্রূণের ক্রমবিকাশ ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নিখুঁত সামঞ্জস্য

joybanglanewsbangladesh
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কোরআনে মানবভ্রূণের ক্রমবিকাশ ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নিখুঁত সামঞ্জস্য

আধুনিক ভ্রূণবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞান আলট্রাসাউন্ড এবং অণুবীক্ষণ যন্ত্রের সহায়তায় মাতৃগর্ভে মানবশিশুর বৃদ্ধির বিভিন্ন ধাপ আবিষ্কার করেছে খুব বেশি দিন হয়নি। অথচ চৌদ্দশত বছর আগেই পবিত্র কোরআনে ভ্রূণ সৃষ্টির প্রতিটি সূক্ষ্ম পর্যায় অত্যন্ত চমৎকার ও বিজ্ঞানসম্মত পরিভাষায় তুলে ধরা হয়েছে।

মানব সৃষ্টির সূচনা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা আদ-দাহরের ২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত বীর্য (নুতফাতুন আমশাজ) থেকে...।’ আরবিতে ‘আমশাজ’ শব্দের অর্থ সংমিশ্রণ। বর্তমান বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত যে, কেবল পুরুষের শুক্রাণু কিংবা নারীর ডিম্বাণু দিয়ে ভ্রূণ তৈরি হয় না; বরং উভয়ের মিলনেই এই প্রক্রিয়ার সূত্রপাত ঘটে, যাকে কোরআন ‘নুতফাতুন আমশাজ’ বলে অভিহিত করেছে।

গর্ভধারণের কয়েক দিনের মাথায় ভ্রূণটি জরায়ুর দেওয়ালে শক্তভাবে এঁটে থাকে। পবিত্র কোরআনে এ স্তরকে ‘আলাকাহ’ আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘অতঃপর আমি নুতফাকে আলাকায় পরিণত করেছি...।’ (সুরা মুমিনুন, আয়াত: ১৪)। আরবি ‘আলাকাহ’ শব্দের তিনটি প্রতিশব্দ রয়েছে—জোঁক, ঝুলে থাকা কোনো বস্তু এবং জমাট রক্তপিণ্ড। লক্ষণীয় বিষয় হলো, গর্ভধারণের ১৫ থেকে ২৪ দিনের মাথায় ভ্রূণটি দেখতে হুবহু জোঁকের মতোই রূপ নেয়। এমনকি জোঁক যেমন অন্যের রক্ত শুষে বাঁচে, তেমনি ভ্রূণটিও জরায়ুর গায়ে ঝুলে থেকে মায়ের রক্ত থেকেই প্রয়োজনীয় পুষ্টিরস গ্রহণ করে থাকে।

বিকাশের পরবর্তী স্তরকে কোরআনে ‘মুদগাহ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে (সুরা মুমিনুন, আয়াত: ১৪), যার আভিধানিক অর্থ ‘দাঁতে চিবানো এক টুকরো মাংস’। অণুবীক্ষণ যন্ত্রে চার সপ্তাহের একটি ভ্রূণ পর্যবেক্ষণ করলে দেখা যায়, এর পিঠের সোমাইট বা অস্থির আদি খাঁজগুলো দেখতে পুরোপুরি কামড়ের চিহ্নের মতো লাগে; যেন এক খণ্ড চুইংগাম বা গোশত চিবিয়ে রাখা হয়েছে।

চিবানো গোশতপিণ্ডের মতো ধাপ অতিক্রমের পর ভ্রূণে হাড় ও মাংসপেশির উন্মেষ ঘটে। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর আমি মুদগাহকে হাড়ে (ইজাম) পরিণত করেছি, এরপর সেই হাড়কে গোশত দ্বারা আবৃত করেছি...।’ (সুরা মুমিনুন, আয়াত: ১৪)। ১৯৯৯ সালে রিয়াদের দারু তাইয়িবাহ থেকে প্রকাশিত ‘তাফসিরুল কুরআনিল আজিম’ গ্রন্থের ৫ম খণ্ডের ৪৬৪ পৃষ্ঠায় ইবনে কাসির উল্লেখ করেছেন, এই পর্যায়ে কঙ্কালের কাঠামো গঠিত হয় এবং পরবর্তী সময়ে মাংসপেশি ও রগ দ্বারা তা ঢেকে দেওয়া হয়। চিকিৎসাবিজ্ঞানও একই কথা বলে—প্রথমে তরুণাস্থি বা হাড়ের ফ্রেম তৈরি হয় এবং তার পরেই পেশিকলা বা মাসল টিস্যু সেই হাড়কে আচ্ছাদিত করে।

মাতৃগর্ভে ভ্রূণটি তিনটি অন্ধকারের পর্দায় সুরক্ষিত অবস্থায় বৃদ্ধি পায়। সুরা জুমারের ৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ‘তিনি তোমাদের মায়ের গর্ভে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন তিনটি অন্ধকারের মধ্যে (জুলুমাতিন সালাস)।’ এই তিনটি পর্দা হলো—মায়ের পেটের বাইরের দেওয়াল, জরায়ুর দেওয়াল এবং ভ্রূণকে ঘিরে থাকা অ্যামনিওটিক থলি।

শারীরিক অবকাঠামো পূর্ণতা পাওয়ার পর তাতে রুহ বা আত্মা সঞ্চারিত হয়। কোরআনে বলা হয়েছে, ‘এরপর আমি তাকে এক নতুন সৃষ্টিরূপে দাঁড় করিয়েছি’ (সুরা মুমিনুন, আয়াত: ১৪)। রাসুলুল্লাহ (সা.) এই পর্যায়গুলোর সময়রেখা স্পষ্ট করে বলেছেন, ‘তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান মায়ের গর্ভে ৪০ দিন পর্যন্ত বীর্যরূপে (নুতফাহ) জমা থাকে। এরপর পরবর্তী ৪০ দিন তা জমাট রক্তপিণ্ড (আলাকাহ) হিসেবে থাকে। এরপরের ৪০ দিন তা গোশতপিণ্ড (মুদগাহ) হিসেবে থাকে। এরপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়, যিনি ওই ভ্রূণের ভেতর রুহ (আত্মা) ফুঁকে দেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২০৮)। ফলে গর্ভধারণের ঠিক ১২০ দিন পর ভ্রূণটি আত্মিক ও শারীরিকভাবে একজন পূর্ণাঙ্গ মানবের মর্যাদা লাভ করে।